ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্পাদকীয়

সম্পাদকীয় ও উপসম্পাদকীয়

ঘনীভূত সংকট ও সন্ধিক্ষণে বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক যুদ্ধে জয়-পরাজয়টা বর্তমানে জীবন-মরণ সমস্যা এবং বৈরিতামূলক গোত্রীয় দ্বন্দ্বে পরিণত হয়েছে দুটি দলের জন্যই। এ ক্ষেত্রে তাই সহজে কোনো মীমাংসা হবে না। এই দ্বন্দ্বটা আওয়ামী লীগের জন্য অনেকটা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার দ্বন্দ্ব। অন্যদিকে বিএনপির কাছে এই দ্বন্দ্বটা ক্ষমতায় আসার দ্বন্দ্ব। শেখ হাসিনা কিছুদিন আগে দলকে সতর্ক করে দিয়ে প্রকাশ্যে বলেছেন, এবার যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তাহলে আমাদের চামড়া থাকবে না। অর্থাৎ এখানে তিনি নিজের এবং দলের বেঁচে থাকার প্রশ্ন সামনে এনেছেন। বিএনপি মনে করছে, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে। তারা যদি এখন ক্ষমতায় যেতে না পারে তাহলে দলকে আর ধরে রাখাই ভবিষ্যতে সম্ভব হবে না।

আপডেটঃ ০৫ নভেম্বর ২০২৩ | ১২:৫৭
ঘনীভূত সংকট ও সন্ধিক্ষণে বাংলাদেশ

তৃতীয় মেরু / চৌরাস্তায় দাঁড়িয়ে জামায়াতের ‘মার্ক টাইম’

আমরা পছন্দ করি বা না করি, স্বাধীন বাংলাদেশের অর্ধশতাব্দীর রাজনীতিতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে। আমরা দেখেছি, জাতীয় সংসদের আসনসংখ্যায় তৃতীয় অবস্থানে থেকেও ১৯৯১ সালের নির্বাচনের পর, ১৯৯৬ সালের নির্বাচনের আগে এবং ২০০১ সালের নির্বাচনী জোট গঠনে জামায়াতে ইসলামী হয়ে উঠেছিল ‘গেইম চেঞ্জার’। এমনকি ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি এবং ২০১৪ সালের সরকারবিরোধী আন্দোলনের ব্যর্থতার নেপথ্যেও ‘জামায়াত ফ্যাক্টর’ কাজ করেছিল। এটাও সত্য, ২০০১-০৬ মেয়াদে বিএনপির জোট শরিক হিসেবে ক্ষমতায় যাওয়ার মাশুলও জামায়াতকে কম দিতে হয়নি। 

আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৩ | ১৩:১০
চৌরাস্তায় দাঁড়িয়ে জামায়াতের ‘মার্ক টাইম’