ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘দ্য ওয়ে’ আয়োজনে ভবিষ্যত নেতৃত্বের প্রত্যয় 

‘দ্য ওয়ে’ আয়োজনে ভবিষ্যত নেতৃত্বের প্রত্যয় 
×

‘দ্য ওয়ে’ উৎসবে রঙ দিয়ে স্বপ্ন ও আকাঙ্ক্ষা তুলে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ২২:১১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ২২:১২

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘দ্য ওয়ে’ বা ‘আগামীর পথ’ শীর্ষক অনুষ্ঠান। রোববার ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজনের লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে নেতৃত্ব, উদ্ভাবন ও অ্যাডভোকেসির মতো কাজে যুক্ত হতে উৎসাহিত করা এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করা।

এতে ২৫০ শিক্ষার্থীর পাশাপাশি ব্র্যাক ইয়ুথ প্রোগ্রামের সদস্য, তরুণ পেশাজীবী, উন্নয়ন সহযোগী, সংবাদ মাধ্যম এবং ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

‘দ্য সায়েন্স অফ ফাইন্ডিং আ ওয়ে’ শীর্ষক সেশনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, সমাজ যা বলছে সেই গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে তরুণরা যে পেশাতেই থাকুক, তারা পরিবর্তনের পথ দেখাতে পারেন।
সত্যিকারের পরিবর্তন আনতে দীর্ঘ অধ্যবসায় দরকার। দীর্ঘমেয়াদে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে অ্যাক্টিভিজম, পলিসি, উন্নয়ন এবং এর বাণিজ্যিক দিকগুলোকে সন্নিবেশিত করতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, নিজের, সমাজের এবং দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজের স্বকীয়তাকে খুঁজে বের করে সামনে এগোতে হবে। কারণ অন্যের মঙ্গলে অবদানের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা যায়।

‘স্পার্কটক’ পর্বে মোংলার চিলা ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ঐতি রায় জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরেন। ‘অলওয়েজ অ্যা ওয়ে-দ্য হিউম্যান লাইব্রেরি’ শীর্ষক আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা এবং ব্র্যাক ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম ও আমরা নতুন নেটওয়ার্কের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও জীবনের গল্পগুলো তুলে ধরেন। ‘ব্র্যাক-ইউ এক্সপ্রেস’তরুণদের মতামত ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে ধারণ করে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্র্যাকের কর্মসূচিসমূহের সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে মৌটুসী কবীর এবং সাফি রহমান খান উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটির পক্ষ থেকে ট্রেজারার, রেজিস্ট্রার, ডিরেক্টর অফ কমিউনিকেশন্স, অপারেশন্স ডিরেক্টর, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×