ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
×

ফাইল ছবি

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৮:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ মে থেকে শুরু হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ থেকে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×