ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা উন্নতির দিকে

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা উন্নতির দিকে
×

মেঘমল্লার বসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:০৩

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা আশা করছেন, আজ বৃহস্পতিবার তাঁর জ্ঞান ফিরতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার রাতে তিনি সমকালকে বলেন, মেঘমল্লারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

আইসিইউতে রাখার কারণ ব্যাখ্যা করে মাঈন বলেন, মেঘমল্লারের অন্য কিছু শারীরিক জটিলতা ছিল। রোগপ্রতিরোধ ক্ষমতা এমনিতেই খারাপ। ফুসফুসে কফ জমেছিল। সেগুলো পরিষ্কার করা দরকার ছিল। অজ্ঞান অবস্থায় কাশতে পারেননি। ফলে আরও জটিলতা সৃষ্টি হয়েছিল। এসব শারীরিক জটিলতার কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

মাঈন আহমেদ আরও বলেন, পাকস্থলী ধৌত করার পর মেঘমল্লার বসুকে সারাণ ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু পরে শারীরিক জটিলতার কারণে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিচিত লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তাঁর পাকস্থলী ধৌত করেন।

আরও পড়ুন

×