দুই বছর প্রস্তুতির পর পিংকি ছেত্রীর নতুন গান
পিংকি ছেত্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০২:২৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ | ০২:৩২
নতুন গান প্রকাশ করলেন ‘পাওয়ার ভয়েজ’ প্রতিযোগিতা থেকে পরিচিত পাওয়া সঙ্গীতশিল্পী পিংকি ছেত্রী। প্রাই দুই বছর পর নতুন গান প্রকাশ করলেন বলে জানালেন তিনি। নতুন গানের শিরোনাম ‘চলে গেছো’। গানটির কথা লিখেছেন সোমেস্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে।
মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। পুরো ভিডিওতে পিংকি ছেত্রীর আবেগী আবেদন, মন খারাপের বহিঃপ্রকাশ ইতোমধ্যেই মুগ্ধ করেছেন দর্শকদের।
নতুন গান এবং ভিডিও নিয়ে পিংকি বলেন, ‘ প্রাই দুই বছর সময় নিয়ে নতুন এই কাজটি আমার ভক্ত-শ্রোতাদের উপহার দিলাম। প্রকাশের পর দর্শক- শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি। এটাই আমার স্বার্থকতা।’
ডিএমএস সূত্রে জানা গেছে গত ১৬ জানুয়ারী, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘চলে গেছো’ গানটির ভিডিও । পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস-এর ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
- বিষয় :
- পিংকি ছেত্রী
- বিনোদন
- নতুন গান
