ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তারেক মাসুদ স্মরণ ও 'চলচ্চিত্রযাত্রা' গ্রন্থের পাঠ-পর্যালোচনা

তারেক মাসুদ স্মরণ ও 'চলচ্চিত্রযাত্রা' গ্রন্থের পাঠ-পর্যালোচনা
×

তারেক মাসুদ [১৯৫৬-২০১১]

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ১২:০০

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন।

তারেক মাসুদের ১২তম প্রয়াণ দিবস উপলক্ষে মুভিয়ানা ফিল্ম সোসাইটি তারেক মাসুদ স্মরণ ও তারেক মাসুদের চলচ্চিত্রগ্রন্থ 'চলচ্চিত্রযাত্রা'-এর পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনটি আজ বিকেল ৫টায় পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এতে আলোচনা করবেন তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র সমালোচক মুনিরা শরমিন।

এই আয়োজনে সভাপতিত্ব করবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন অদ্রি হৃদয়েশ। আয়োজন সবার জন্য উন্মুক্ত।

আরও পড়ুন

×