ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

তাপস পালের মৃত্যুর জন্য দায়ী বিজেপি, অভিযোগ মমতার

তাপস পালের মৃত্যুর জন্য দায়ী বিজেপি, অভিযোগ মমতার
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৭

পশ্চিমঙ্গের প্রখ্যাত অভিনেতা ও সাবেক সাংসদ তাপস পালের জন্য মৃত্যুর জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বিজেপির দিকে আঙ্গুল তুলে মমতা বলেন, 'মাসের পর মাস জেল খাটতে হয়েছে তাপসকে। ওর অপরাধ কী ছিল? একটা বিনোদন চ্যানেলে অধিকর্তা থাকায় বেতন পেয়েছিল, তাই জেলে যেতে হয়। দুর্বিষহ, দুর্দশাগ্রস্ত, আহত ও ক্ষতবিক্ষত অবস্থায় থেকে অকালে চলে গেল তাপস। চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হল।'

মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তার বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তাপস পাল স্নায়ুর রোগ ও অনিদ্রায় ভুগছিলেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

মৃত্যুর পর ওইদিন সকালেই রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় তাপস পালের মরদেহ। সেখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন টলিউড তারকারা। শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তাপস পালের স্ত্রী নন্দিনী ও কন্যা সোহিনীর সঙ্গে কথা বলেন মমতা। তাপস পালের মরদেহের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা।

মমতা বন্দোপাধ্যায় বলেন, 'একই কারণে পরপর তিন জনের অকালমৃত্যু দেখলাম। সুলতান আহমেদ মারা গেল। প্রসূন বন্দ্যোপাধ্যারের স্ত্রী মারা গেছেন। দিনের পর দিন লাঞ্ছনা, মানুষের জীবন শেষ করে দিচ্ছে। তাপসের মুখের দিকে তাকাতে পারছি না। সুলতানের দেহও দেখিনি। মৃত্যু তো হবেই। তার সময় আছে। শ্রীকান্ত মোহতার শরীরও ভালো নয়। শিল্পীদেরও ভাবতে বলব। বিচারে শাস্তি হলে আপত্তি নেই। এতদিন কেন জেলে বন্দি? খুনের মামলাতেও ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। কিন্তু এক্ষেত্রে এখনও চার্জশিট জমা পড়েনি। কেউ দোষী প্রমাণিত হয়নি। তাপসের মৃত্যুতে আমি মর্মাহত, শোহাকত, দুঃখিত।’

মমতা আরও বলেন, 'বাংলার ঘরে ঘরে তাপসকে সবাই ভালোবাসত। এটা শুধু তাপসের চলে যাওয়া নয়। সবাইকে সমবেদনা জানাচ্ছি। মানুষের সত্যিটা জানা উচিত।'

আরও পড়ুন

×