ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি 

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি 
×

মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটির সদস্যরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৯:৩০

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের জাতীয় কাউন্সিল অধিবেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি মূকাভিনয় দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন।

ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদীর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের বার্ষিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কাউন্সিলের শুরুতে ফেডারেশানের উপস্থিত সকল প্রতিনিধি ও পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশন করে এবং শুভেচ্ছা স্মারক সংগ্রহ করেন দ্বিতীয় পর্বে সাধারণ সভায় ফেডারেশনের গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রম, অর্থ সম্পাদকের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। আলোচনার একপর্যায়ে বিদ্যমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জাহিদ রিপন, মূকাভিনয় শিল্পী ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন ও ধীমান সাহা জুয়েল যৌথভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোলেমান মেহেদী, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহিদুল মুরাদ, অর্থ সম্পাদক ইকবাল জাবেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, শাহরিয়ার শাওন, অনুষ্ঠান সম্পাদক স্নিগ্ধা ফেরদাউস, প্রচার সম্পাদক,তানজিম তাজোয়ার এবং দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম মিন্টু। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন,ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন,ফজলে রাব্বি সুকর্ন ও মাহবুব আলম।
কমিটি ঘোষণার পর নির্বাচন কমিশনার জাহিদ রিপন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি সোলেমান মেহেদী দেশের মূকাভিনয় আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।  
প্রসঙ্গত, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের পরিষদভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে স্বপ্ন দল,প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, মুক্তমঞ্চ নির্বাক দল,উইথ তানজিম, নাট্য ভূমি,দ্য মামার্স, নাট্য তরী,মাইম ফেইস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, ব্রজমোহন থিয়েটার, রঙ্গন মাইম একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি,শাওন মাইম একাডেমি, মূকবলাকা, মিরর মাইম,গোল্লাছুট নাট্যদল, মাইম ট্রি, ড্রিম হোমস থিয়েটার,টিম নির্বাক, মূকাভিনয়ম সহ দেশের বিভিন্ন অঞ্চলের মূকাভিনয় দল।
 
 

আরও পড়ুন

×