ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ট্রাম্পের সঙ্গে নৈশভোজ, বিপাকে এ আর রহমান

ট্রাম্পের সঙ্গে নৈশভোজ, বিপাকে এ আর রহমান
×

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৬

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় বিক্ষোভকে কেন্দ্র করে তিন দিনের সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার থেকে চলা এই বিক্ষোভে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

এরকম উত্তাল পরিস্থিতির মধ্যে ভারত সফরত মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে বিপাকে পড়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। 

জিনিউজের প্রতিবেদন বলছে,  ট্রাম্পের সম্মানে মঙ্গলবার সেজে ওঠে রাষ্ট্রপতি ভবন। ট্রাম্পের জন্য সেখানেই আয়োজন করা হয় নৈশভোজের। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজ হাজির হন এ আর রহমান, শেফ বিকাশ খান্নাও। 

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের সেই ছবি নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করেন এ আর রহমামন। আর ওই ছবি প্রকাশ্যে আসার পরই তাকে নিয়ে শুরু হয় নানা তির্যক মন্তব্য। 

দিল্লি যখন জ্বলছে, তখন রহমান কীভাবে নিশ্চিন্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারছেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ।

আবার অনেকে মন্তব্য করেন,  দিল্লিতে যখন একের পর এক মৃত্যুর মিছিল বাড়ছে, রহমান কীভাবে ওই কাজ করতে পারেন। দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলেছে, তা নিয়ে মুখ খুলুন স্যার বলেও অনেকে আবেদন করতে শুরু করেন রহমানের কাছে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, দিল্লি যখন জ্বলছে, তখন নৈশভোজের অনুভূতি কেমন। যদিও এ বিষেয়ে পালটা মুখ খোলেননি এ আর রহমান।

আরও পড়ুন

×