ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

'থাপ্পড়ে' লাগবে না কর

'থাপ্পড়ে' লাগবে না কর
×

তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৯

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে খ্যাত তাপসী পান্নুর ছবি 'থাপ্পড়'। আগামী শুক্রবার মুক্তি পাবে অনুভব সিনহা পরিচালিত ছবিটি। তার আগে সুখবর দিল ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, 'থাপ্পড়' ছবি মুক্তির আগে মঙ্গলবার আগামী তিন মাসের জন্যে এসজিএসটি ছাড় দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার।

রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স দফতরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ছবির বিষয়বস্তু এবং এর মাধ্যমে সমাজের কাছে যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 

রাজ্যের প্রত্যেক সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সকে নির্দেশ দেওয়া হয়েছে ছবির টিকিটের ওপর এসজিএসটি  চার্জ না করতে। বর্তমানে সিনেমার টিকিটের ওপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। তার মধ্যে ৯ শতাংশ যায় রাজ্যের ভাগে। 

এই ছবিতে তাপসীকে দেখা যাবে উচ্চ মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত নারীর ভূমিকায়, স্বামী গায়ে হাত তোলার পরও সংসার টিকিয়ে রাখার জন্য যাকে বাধ্য করা হয়। ইতিমধ্যে সিনেমা সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে 'থাপ্পড়'। দর্শকরা কী প্রতিক্রিয়া দেখায়- এখন সেটাই দেখার বিষয়

আরও পড়ুন

×