সুষমার 'আইসিইউ' দেখতে আসেন জয়া ও ভাবনারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০১:২৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০১:২৬
রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে গত শুক্রবার সন্ধ্যায় 'আইসিইউ' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এভাবেই হাজির হয়েছিলেন জয়া আহসান, ভাবনা ও সুষমা সরকার।
যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে একক অভিনয় করেছেন সুষমা। লিটন কর নির্মিত চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে উইন্ড স্টোরিস।
এতে এই চলচ্চিত্র সংশিষ্ট এবং সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইসিইউ
- স্বল্পদৈর্ঘ্য
- সুষমা সরকার
- জয়া আহসান