ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা ঠেকাতে নাওমির একি হাল!

করোনা ঠেকাতে নাওমির একি হাল!
×

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:১৩

করোনাভাইরাস আতঙ্কে বিনোদন অঙ্গনও। এ থেকে পরিত্রান পেতে পাস্টিকের পোষাক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছেন তিনি। শুধু তাই নয় মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং ভ্রু এবং চক্ষুযুগল ছাড়া শরীরের আর কোনও অংশ দেখা যাচ্ছে না তার। 

আদ্যোপান্ত সাদা আলখাল্লা পোশাকে ঢাকা এই নারীকে একনজরে দেখে চেনা বড় দায়। হাতে স্যুটকেস নিয়ে এমন পোশাকেই বিমানবন্দরে ঘোরা ফেরা করছেন আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন এই মডেল। আর তিনি হলেন নাওমি ক্যাম্পবেল। নিজেকে সুরক্ষার চাদরে মুড়ে রাখার নেপথ্যে একটাই কারণ-করোনা।

দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে-বিদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই সংক্রমণ এড়াতে নিজেকে আদ্যোপান্ত ‘হাজমত স্যুট’-এ ঢেকেছেন নাওমি ক্যাম্পবেল। এই বিশেষ পোশাক পরে ইনস্টাগ্রামে তিনি নিজেই শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত ভাইরাল। 

৪৯ বছর বয়সি এই আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন মডেলের যে আদতে জীবাণুভীতি রয়েছে, তা মডেল ইন্ডাস্ট্রির অনেকেরই অল্পবিস্তর জানা। এ প্রসঙ্গে নাওমির ভাষ্য, 'আজকাল বিমান সফরের সময়ে এভাবেই আমি বাড়ি থেকে বেরচ্ছি। আশেপাশের মানুষ আমায় দেখে কী মনে করছেন, তাতে আমার কিচ্ছু যায়-আসে না! আমার স্বাস্থ্য, আর আমি এভাবেই সুস্থ আছি।”

'জীবাণুভীতি' পোশাকিভাবে যাকে 'জার্মাফোবিক' বলা হয়, নাওমি ক্যাম্পবেল ঘনিষ্ঠরা অনেকেই জানেন তার এই ভীতির কথা। আর তাই দেশে-বিদেশে যখন করোনা সংক্রমণ এড়ানোর জন্য বিশেষজ্ঞরা একের পর এক সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, নাওমি একেবারেই কোনওরকম ঝুঁকি নিতে চাননি। যার জেরেই তার এমন পোশাক বেছে নেওয়া বলে জানা যায়। 

আরও পড়ুন

×