তরুণ নির্মাতাদের জন্য কানের বিশেষ উদ্যোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:১৫ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০৫:১৮
তরুন নির্মাতাদের উৎসাহ দেয়ার জন্য কান চলচ্চিত্র আয়েঅজক কতৃপক্ষ প্রতিবছরই বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। তরুনদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন সভা-সেমিনার এবং উৎসব চলাকালিন তিনদিন ফ্রি এন্ট্রির সুযোগ।
পাশাপাশি নবীন নির্মাতা যদি মনে করে বিশ্ব চলচ্চিত্রে ভূমিকা রাখতে পারবে তাহলে তাকেও উৎসাহ দেয়া হয়। সে ধরনের চলচ্চিত্র আলাদাভাবে প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয়। কানের তেমনই একটি কার্যক্রম 'সিনেফোনডেশন অ্যাটেলার'। এ বছর হতে যাচ্ছে এর ১৬তম প্রকল্প।
এখানে বিশ্বের ১৫টি দেশ থেকে ১৫টি চলচ্চিত্র স্ট্ক্রিপ্ট নির্বাচিত হয়েছে। যেগুলো পরিচালনা করবেন উদীয়মান পরিচালকরা। ২০০৫ সাল থেকে সৃজনশীল চলচ্চিত্র ও চলচ্চিত্রে তরুণ প্রজন্মের উত্থানকে এগিয়ে নিতে শুরু হয় 'সিনেফোনডেশন অ্যাটেলার'র। এ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ২৩৩টি চলচ্চিত্রকে তারা নানারকম অনুদান ও সহায়তা করেছে। এর মধ্যে ১৭১টি ইতোমধ্যে সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং ১৪টি বর্তমানে প্রি-প্রডাকশন পর্যায়ে রয়েছে।
- বিষয় :
- কান চলচ্চিত্র উৎসব
- বিনোদন
- হলিউড
