ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রবীন্দ্রনাথের লাইন নিয়ে বুকে ট্যাটু করেছেন কিয়ারা

রবীন্দ্রনাথের লাইন নিয়ে বুকে ট্যাটু করেছেন কিয়ারা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৫:৩৭

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি লাইন ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি এমন একটি ছবিই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এতে করে  চটেছেন রবীন্দ্র অনুরাগীরা বেশ চটেছেন কিয়ারার উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। 

এই তো কিছুদিন আগে  খোলা পিঠে অশ্লীল শব্দ লিখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে লেখায় সমালোচনার মুখো পড়ে তারা।বিষয়টি নিয়ে আলোচনা-সমালাচনা চলছে। এর রেশ না কাটতেই এবার শরীরে বিশ্বকবির ‘একলা চলো রে’ গানের লাইন বুকে লিখে নতুন করে যেনো বিতর্কের জন্ম কিয়ারা 

তবে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হলেও এটি আসলে একটি ওয়েব সিরিজের দৃশ্য। নেটফ্লিক্সের ‘গিলটি’ ওয়েব সিরিজে অভিনয় করছেন কিয়ারা। এতে তিনি একটি ব্যান্ডের সদস্য। জানা গেছে, তার চরিত্রের প্রয়োজনেই অস্থায়ী এই ট্যাটু করিয়েছেন কিয়ারা। ওয়েব সিরিজের হলেও রবীন্দ্রনাথেল সৃষ্টি ওভাবে উপস্থাপন করার বিরুদ্ধে কথা বলছেন অনেকেই। 

‘গিলটি’ ওয়েব সিরিজের গল্পের মূল বিষয়বস্তু ‘মি টু’। তবে সবকিছু ছাপিয়ে মূল আলোচনায় কিয়ারার ট্যাটু। যদিও এই ওয়েব সিরিজের পরিচালক রুচি নারেইনের দাবি, চমক নয় বরং গল্পের প্রয়োজনেই কিয়ারার শরীরে ‘একলা চলো রে’ ট্যাটু আঁকা হয়েছে।

আরও পড়ুন

×