করোনা তহবিলে লতা মঙ্গেশকর দিলেন ২৫ লাখ
লতা মঙ্গেশকর
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০০:১৪ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০০:১৭
করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ভারতও। যে জন্য লকডাউন চলছে ভারতজুড়ে।
দেশটির এমন পরিস্থ্থিতিতে করোনা মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। বলেছেন, এই দুঃসময়ে মানুষ মানুষের পাশে থাকবে- এটাই ধর্ম। সে কারণে যতদিন পারবেন, মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবেন।
লতা মঙ্গেশকর ছাড়াও বলিউডের জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা অক্ষয় কুমার, সালমান খান, হূতিক রোশন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, রাজকুমার রাও এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায় অর্থ সাহায্য নিয়ে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ ভারতের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, অভিনেতা সাইফ আলি খানসহ অনেকে।
- বিষয় :
- লতা মঙ্গেশকর
- বিনোদন
- করোনা তহবিল
