ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টেলি সামাদ চলে যাওয়ার এক বছর আজ

টেলি সামাদ চলে যাওয়ার এক বছর আজ
×

টেলি সামাদ [১৯৪৫-২০১৯]

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০২:০৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০২:১১

সাড়া জাগানো অভিনেতা টেলি সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে সবাইকে ছেড়ে চলে যান এ অভিনতা। করোনাভাইরাসের কারণে দেশের বেশিরভাগ মানুষ গৃহবন্দি অবস্থায় আছে, যে কারণে এই শিল্পীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কন্যা সোহেলা সামাদ কাকলী এবং পরিবারের অন্য সদস্যরা তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। টেলি সামাদের প্রকৃত নাম আব্দুল সামাদ।

১৯৭৩ সালে 'কার বউ' নামের চলচ্চিত্রে অভিনয় শুরু হয় তার। এর আগে টেলিভিশনে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন টেলি সামাদ। ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। অভিনয় ছাড়াও সংগীতে পারদর্শী ছিলেন টেলি সামাদ।

আরও পড়ুন

×