ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বিজয় সেতুপতিকে নিয়ে হাজির জওয়ান শাহরুখ

বিজয় সেতুপতিকে নিয়ে হাজির জওয়ান শাহরুখ
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১১:০৪ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১১:০৬

‘জওয়ান’ সিনেমার ‘প্রিভিউ’ দিয়ে বাজিমত করে একের পর অন্য তারকাদের হাজির করছেন শাহরুখ খান। গত ১৭ জুলাই পুরোপুরি অ্যাকশন মুডে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারাকে নিয়ে এসেছিলেন তিনি। এবার নিয়ে এলেন বিজয় সেতুপতিকে। যিনি সিনেমাটির মূল ভিলেন।

সোমবার বিজয় সেতুপতির পোস্টারটিও বেশ চর্চায় আসে। পোস্টারে তাকেও অ্যাকশন মুডে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি শেয়ার করেন কিং খান। তাতে তিনি লিখেছেন, ‘তাকে রুখতে পারে এমন কেউ নেই, আছে কি?

দক্ষিণী নির্মাতা অ্যাটলির নির্মাণে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান ও বিজয় সেতুপতি। পর্দায় তাদের লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শক।


রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ ছবিটি আসছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়। এখানে শাহরুখ-বিজয় ছাড়া দেখা যাবে নয়নতারা, প্রিয়মণিকে। সবকিছু ঠিক থাকলেন আগামী ৭ সেপ্টেম্বর পর্দায় আসবে সিনেমাটি।

আরও পড়ুন

×