ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ইনজুরিতে রেফারি, যে সিদ্ধান্ত জানাল ফিফা 

ইনজুরিতে রেফারি, যে সিদ্ধান্ত জানাল ফিফা 
×

ইংলিশ রেফারি মাইকেল অলিভার। ছবি: বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৮:২৫ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৯:২৩

ফিলাডেলফিয়ায় সোমবার বাংলাদেশ সময় সকাল ৫টায় গ্রুপ ‘ই’র দুই প্রতিদ্বন্দ্বী আইভরিকোস্ট ও ইকুয়েডর মুখোমুখি হবে। ওই ম্যাচের অনফিল্ড রেফারির দায়িত্ব পালনের কথা ছিল ইংলিশ রেফারি মাইকেল অলিভারের। কিন্তু ইনজুরির কারণে নিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। 

অলিভারের জায়গায় ফ্রান্স রেফারি ফ্রাঙ্কোইস লেটেক্সিয়ের ম্যাচ পরিচালনার করবেন। ফিফা জানিয়েছ, ইনজুরি কাটিয়ে ফিরলে অলিভার পরবর্তী ম্যাচগুলোর জন্য দায়িত্ব পালনের সুযোগ পাবেন। ফিফা এবার বিশ্বকাপ ম্যাচ পরিচালনার জন্য ৫২ জনকে অনফিল্ড রেফারি হিসেবে চূড়ান্ত করেছে। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে অলিভারসহ ইংল্যান্ডের ৬জন অনফিল্ড ম্যাচ রেফারি আছেন। তিনি রেফারিংয়ে বেশ অভিজ্ঞ। ২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন। ২০১৮ সালে উয়েফার এলিট লিস্ট রেফারির তালিকায় ঢোকেন তিনি। 

কাতার বিশ্বকাপে ও সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন অলিভার। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচের রেফারি ছিলেন তিনি। এবারের বিশ্বকাপে অনফিল্ড রেফারি ছাড়াও ৮৮জন অ্যাসিস্ট্যান্ট রেফারি ও ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুন

×