ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

তালা পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়: জামায়াত আমির

তালা পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়: জামায়াত আমির
×

সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: মো. রাশেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৯:৫৩ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ২০:০৭

প্রধানমন্ত্রীকে উদ্দশ্য করে জামায়াতের আমীর ও সংসদের বিরোধী নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ভালোয় ভালোয় মেনে নিন। আমাদের সুড়সুড়ি দেবেন না। যারা ফাঁসিকে খুশি মনে মেনে নেন, তারা মৃত্যুকে ভয় পায় না। মনে রাখবেন, তালা পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়। সময় ফুরিয়ে যাচ্ছে। পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তত থাকতে হবে।’

আজ শনিবার বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, ‘আপনি বলেছিলেন, সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরবেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি এটাকে জাতীয়করণ করেছেন।’ 

সমাবেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাব এই সমাবেশ শুরু হয়। জোটভুক্ত দলগুলো শীর্ষ নেতা ও বিভাগের আওতধীন বিভিন্ন জেলা ও মহানগর নেতারাও বক্তব্য দেন। এতে বিপুল লোকসমাগম ঘটে।

আরও পড়ুন

×