৬০০ মিলিয়ন ক্লাবে বিটিএসের ১২ গান
ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০৩:০৮
দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গাওয়া ‘পারমিশন টু ড্যান্স’ শিরোনামের গানটি ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এ নিয়ে ব্যান্ডটির মোট এক ডজন গান এই মাইলফলক ছাড়িয়ে গেল; যা উদীয়মান কোনো সংগীত অঞ্চলের জন্য চমকপ্রদ ঘটনাই বলা চলে।
এ উপলক্ষে ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিকের পক্ষ থেকে একটি উদযাপনমূলক পোস্ট দেওয়া হয়েছে। ৬০০ মিলিয়ন ভিউজের ১২টি গানসহ এ পর্যন্ত ব্যান্ডটির মোট ৩৯টি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে।
