ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

‘আমাকে নিয়ে কেনো শুধু শুধু হিংসা’

‘আমাকে নিয়ে কেনো শুধু শুধু হিংসা’
×

জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:৩৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:৩৪

ক’দিন আগেই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের প্রাপ্য অধিকার নিয়ে কথা বলেন। সে সময় জ্যোতিকা জ্যোতি লিখেন, ‘একজন শিল্পী হিসেবে আমি আমার প্রাপ্য অধিকার চাই. করুণা নয়।’

সেই জ্যোতিকা আজ সামাজিক যোগাযোগ মাধমে প্রতিবাদী হয়ে উঠলেন আবার। এবারও লিখলেন অন্যদের নিয়ে। কারা যেনো তার  প্রতিভার সমালোচনা করেছেন। করেছেন তার লেখালেখির সমালোচনা। সে সবের প্রতিবাদেই অগ্নিরুপ দেখালেন জ্যোতি। সেটাও অবশ্যই লেখায়।  জ্যোতি লেখেন, লেখালেখি, সুর, কবিতা এগুলো গায়েবী ব্যাপার স্যাপার। নাজিল হয়,ভর করে। আপনি মাথা কুটে মরলেও হবেনা। বিষয়টা প্রাকৃতিক।আর কিছুটা ভেতরে থাকলে চর্চা বাড়িয়ে, পড়লেখা করে সেটাকে শানিত করা লাগে। যারা এগুলো পারেন তাদের হিংসা না করে পুজা করা উচিত, সেটা না পারলেও সম্মান, সমীহ!

জ্যোতি সবে লেখালেখি শুরু করেছেন।  আর তাতেই নাকি অনেকেই জ্বলছেন। তাদেরও এক হাত নিলেন এ অভিনেত্রী। বললেন, কিছু না করতেই এই যে আপনারা যারা জ্বলছেন,কত কি বলছেন তাদের বলি,  করোনার এই সময়টায় অন্যের পেছন থেকে হাতটা সরিয়ে আনুন।

সর্বশেষ সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানান জ্যোতি। বলেন, এই সময়ে আপনার ভেতরের মানুষটাকে বের করে আনুন, তার পরিচর্যার করুন, সেখানে ভালোবাসার বীজ বপন করুন। করোনা শেষে সেখান থেকে সুঘ্রাণ ছড়াবে। হিংসা, ঈর্ষা পরিত্যাগ করুন। ধর্ম বিশ্বাসীরা নিজ নিজ ধর্ম অনুসারে প্রর্থনা করুন, ধ্যান করুন,ইয়োগা করুন, পরিবারকে সময় দিন, বই পড়ুন, বাড়ি-ঘর পরিস্কার করুন, মন পরিস্কার করুন, ভাল থাকুন।

আরও পড়ুন

×