এই গানটি যাদের ঘর নেই তাদের নিয়ে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৮:২৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৮:৩৫
করোনা ভাইরাসের এই সময়ে ঘরে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। তাই গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা গান ও ভিডিও বার্তার মাধ্যমে সর্বদা সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন। করোনকালের ঠিক এই সময়ে গানে গানে ভিন্ন এক মানবতার গান গাইলেন গানের দল সমগীতের অর্ক সুমন।
গানে গানে সমগীতের এ গায়কের প্রশ্ন হচ্ছে করোনাকালে এই যে সবাইকে ঘরে থাকার কথা বার বার বলা হচ্ছে যাদের ঘর নেই তারা কই থাকবে? গানটির শিরোনাম হচ্ছে ছুঁয়ে দেবো, ছুঁয়ে দেবো'।
ঘরে থাকো, ঘরে থাকো, ঘরটা যে কই/ এখনো সে পথে পথে করে টই টই / কবে কোন ভাগাড়ে সে জন্মেছিলো/ কে যে এনে ফুটপাতে ফেলে-ঠেলে দিলো- এমন কথার গানটি লিখেছেন অমল আকাশ। সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন অর্ক সুমন। গীতিকার ও গায়ক উভয়ই গানটির সুর করেছেন।
সমগীতের ফেসবুক পেজে প্রকাশিত সেই গান
