দুই শ্রমিক পরিবারকে দত্তক নিলেন দেবলীনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৯:৩৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ১০:০৪
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে চলছে লকডাউন। ফলে দৈনিক আয়ের মানুষের পড়েছে বিপত্তিতে। দিন আনে দিন খায় এমন পরিবার নিয়ে উদ্বিগ্ন অনেকেই। যে যেভাবে পারছে শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেন। দাঁড়াচ্ছে সরকারও।
শাহরুখ, সলমন, হৃত্বিক, প্রিয়াঙ্কারাও দাঁড়াচ্ছেন। এবার শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তবে তিনি দাঁড়ালেন অন্যভাবে। লকডাউনের একমাস ধরে ২টি পরিবারের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন টেলিভিশনের এই গোপী বহু।
স্বেচ্ছাসেবী সংগঠন অক্ষয় পাত্রের হাত ধরেই ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঙালি অভিনেত্রী। শুধু তাই নয়, ওই দুই পরিবারের গোটা মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন দেবলীনা।
