ওয়ানডেতে ফিরছেন লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৮:৪৯
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের শুরুটা হতাশায় মোড়ানো। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। ব্যর্থতার তেতো স্বাদ নিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজ ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ের ওয়ানডে দলটি মোটামুটি নতুন। ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে তারা। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ কোয়ালিফাই করার দুশ্চিন্তামুক্ত করেছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ শিবিরে উল্টো স্রোত। সরাসরি বিশ্বকাপ খেলার জন্য র্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা টাইগারদের রেটিং পয়েন্ট আরও বাড়াতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি তাই গুরুত্বপূর্ণ। টেস্টে বিশ্রাম দেওয়া পেস ইউনিটকে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানের থেকে যে কোনো তিনজনকে বেছে নেওয়া হতে পারে। পেস উইকেট হওয়ায় স্পিন বোলার খেলানোর সুযোগ কম। অলরাউন্ডার কোটায় মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানো হতে পারে।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে
- লিটন দাস
