ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

গ্যাজেট ফিউশন

আইফোন ১৮ প্রো মডেলে অনিশ্চয়তা

আইফোন ১৮ প্রো মডেলে অনিশ্চয়তা
×

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:২০

আইফোন সিরিজের পরের মডেলে ১৮-প্রো কবে আসবে– এই প্রশ্নের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। ঠিক সেই সময়ে গোপনে ফাঁস হয়েছে আইফোন ১৮-প্রো মডেলের ডিজাইন ছাড়া কয়েকটি জরুরি নথি।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ছড়িয়ে পড়া ডেটা টাটা ইলেকট্রনিকসের সার্ভার থেকে বেহাত হয়েছে। ভারতে অ্যাপলের সাপ্লাই চেইন ও ম্যাক, আইওএস পণ্যের বেশির ভাগ তৈরি করে টাটা ইলেকট্রনিকস। এবার তাদের সার্ভারে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ করা হয়েছে।

সাপ্লাই চেইনে আঘাত

হামলার জেরে অ্যাপলের সাপ্লাই চেইনের জরুরি বেশ কিছু তথ্য-সংক্রান্ত নথি ও আসন্ন আইফোন ১৮-প্রো মডেলের নথি, ছবি ও ডিজাইন ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওয়ার্ল্ড লিকস নামে সাইবার হ্যাকার গ্রুপ টাটা ইলেকট্রনিকসের সার্ভারে হামলা চালিয়ে দুই লাখের বেশি ফাইল হাতিয়ে নিয়েছে। পরে সেই ফাইলের একাংশ তারা ডার্ক ওয়েবে প্রকাশ করে।

ফাঁস হওয়া নথিতে অ্যাপলের গোপন সাপ্লাই চেইনের তথ্য, আইফোন ১৮-প্রো মডেলের কয়েকটি যন্ত্রাংশের তালিকা, কোন সংস্থা কোন যন্ত্রাংশ তৈরি করছে, ডিজাইনের কয়েকটি বিশদ বিবরণ ছাড়াও একাধিক গোপন ডকুমেন্ট রয়েছে। 

অন্যদিকে, আইফোন ১৮-প্রো মডেলের কিছু ছবিও ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু অ্যাপল অতীতের ধারাবাহিকতা রক্ষায় একেবারে চুপচাপ।

ফলে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাটি বিশ্বের টেক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে।

হইচই যে কারণে

আইফোন শুধু নয়, যে কোনো প্রিমিয়াম স্মার্টফোন বা ল্যাপটপের মডেল উন্মোচনের আগেই তার ডিজাইন ও অন্যসব কোনো ডেটা যদি লিক হয়ে যায়, তবে জনসমক্ষে
তার ব্র্যান্ডভ্যালু কিছুটা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

ব্যাটারি ও ক্যামেরার ধারণা 

অনেক টেক বিশেষজ্ঞের ধারণা, ডেটা লিকের জেরে নকল হতে থাকে সেই ডিভাইসের মডেল। অনেক প্রতিদ্বন্দ্বী সংস্থা এর সুফল ঘরে তুলতে পারে। কয়েকটি গণমাধ্যমের দাবি, অন্তত ছয়টি নথিতে আইফোন ১৮-প্রো মডেলের ব্যাটারি, ক্যামেরা, মাদারবোর্ড ও অন্যসব জরুরি যন্ত্রাংশ কারা তৈরি করছে, তাদের নাম 
প্রকাশ পেয়েছে। ফলে যারা নকল পণ্য তৈরি করে, তাদের জন্য এসব তথ্য হাতে পাওয়া সংস্থার জন্য অশনিসংকেত। উন্মোচনের আগেই জটিল হতে পারে এ মডেলের 
ব্যবসা সমীকরণ।

চীনের ওপর নির্ভরতা কমানো

শুধু তাই নয়, টাটা ইলেকট্রনিকস ভারতে আইফোন ১৮-প্রো মডেলের যন্ত্রাংশ তৈরি ও অ্যাসেমব্লির কাজ করছে। অ্যাপল চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতে উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে, সেখানে টাটা সবার থেকে এগিয়ে।

যদি তথ্য ফাঁসের খবর সত্য হয়, সে ক্ষেত্রে অ্যাপল ও টাটা– দুটি সংস্থার জন্যই এটি বড় ধরনের উদ্বেগের কারণ। এমনটাই বলছেন গ্যাজেট বিশ্লেষকের একাংশ।

আরও পড়ুন

×