করোনায় মারা যাওয়া ডা. মঈনুদ্দীন নিয়ে চিরকুটের গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১৩:৪৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৪২
গত ১৫ এপ্রিলকরোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। করোনায় ভাইরাসের এই পরিস্থিতিতেও সামনে থেকে কাজ করে যাচ্ছিলেন এই চিকিৎসক। ফলাফল নিজেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়েই এবার গান প্রকাশ করলেন ব্যান্ডদল চিরকুট।
চিরকুটের ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। ‘জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কী করে শোধিব ঋণ/ মঈনুদ্দীন’- এমন কথার গানটি লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি।
গানটি নিয়ে তিনি বলেন, ‘গত সপ্তাহ গানটি রেকর্ড করি আমরা । বিশ্বের এই ক্রান্তিলগ্নে সামনে থেকে লড়াই করা চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই এটি তৈরি। আমরা আসলে সবডাক্তার নার্সসহ সকল ফ্রন্ট লাইনারদের উৎসর্গ করেছি গানটি।’
গানটি প্রকাশ করে চিরকুট লিখেছেন, মানুষের সেবায় জীবন বিলিয়ে দেওয়াই ডাক্তারদের ধর্ম। তাই এই দুর্বিষহ সময়ে তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় দিনরাত খেটে চলা সকল স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, সাংবাদিক, আইন শৃঙ্খলাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সকল প্রতিষ্ঠান কর্মীদের প্রতি গভীর জানাই।
- বিষয় :
- করোনা ভাইরাস
- ডা. মঈনুদ্দীন
- বিনোদন