ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিসর গোল করলে ফাউল, আর্জেন্টিনার বেলায় ঠিক!  

মিসর গোল করলে ফাউল, আর্জেন্টিনার বেলায় ঠিক!  
×

জিকোর জার্সি খোলা উদযাপন স্থায়ী হয়নি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০১:১০

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতেই আর্জেন্টিনার জালে মিসরের গোল। খানিক বাদেই ওই আনন্দ উবে যাওয়ার ঘটনা ঘটেছিল। ম্যাচের ২১ মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকোকে বক্সে ট্যাকল করে পেনাল্টির বাঁশি খায় ফারাওরা। মেসি শট নিয়ে গোল করতে না পারায় মিসর শিবিরে আনন্দ দ্বিগুন হয়।  

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে অসাধারণ এক গোল করে মিসর। নিজেদের অর্থ থেকে বল টেনে আর্জেন্টিনার ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে ওই গোল বাতিল করেন মাঠে থাকা রেফারি। 

ভিএআর চেক করে রেফারি দেখেন- প্রেসিং করে বল দখলের সময় আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পায়ে আলতো করে পাড়া পড়েছে। যে কারণে ফাউল এবং গোল বাতিল। গোলের পরিবর্তে মিসর বাঁ প্রান্ত থেকে ঝুঁকিতে পড়ার মতো ফ্রি কিকের মুখে পড়ে। 

মিসরের গোলটি যেমন ফাউলের কারণে বাতিল হলো, ঠিক তেমনই একটা ফাউলের দাবি আর্জেন্টিনার জয়সূচক গোলের সময় তুলেছেন মোহামেদ সালাহরা। ম্যাচের তখন ৯২ মিনিট। বল টেনে আর্জেন্টিনার বক্সের ডান প্রান্তে ঢুকেছেন সালাহ। শট নেওয়ার সুযোগ খুঁজছেন তিনি। তার পা থেকে বল কেড়ে নিতে পেছন থেকে আলতো ট্যাকল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।

কিন্তু ওই ট্যাকলের সালাহর পায়ের গোড়ালিতে আঘাত করে। আলভারেজ পায়ের সঙ্গে বলের সংযোগ হয়নি। সালাহ পড়ে যান মাটিতে। বল দখলে নিয়ে মুহূর্তে কাউন্টার অ্যাটাক তোলে আর্জেন্টিনা। লওতারো মার্টিনেজ মিসরের অর্ধে বল পেয়ে বা প্রান্ত থেকে লম্বা করে পাস দেন বক্সে। হেড করে জালে বল পাঠান এনজো। ওই ঘটনায় ভিএআরে চেক করার দাবি তোলে মিসর। রেফারি নাকচ করে দেন।

ভিএরআর চেক করে সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যাওয়ার কথা মিসরের। কিন্তু হলো উল্টোটা। আর্জেন্টিনার নামে লেখা হলো দুর্দান্ত কাউন্টার, গোল এবং কামব্যাকে রূপকথার জয়। ওই ঘটনায় মেজাজ হারান মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাকি সময়ে মিসরের খেলোয়াড় সুবাইর, ফাতি ও হাইসেন হাসান এবং কোচ হোসাম হাসান হলুদ কার্ড দেখেন।  

আরও পড়ুন

×