চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০০:১১ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ০০:১৫
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।