ভারতীয় অভিনেতা ইরফান খান মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৫৯
জনপ্রিয় ভারতীয় অভিনেতা ইরফান খান আর নেই। বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০১৮ সালের মার্চে ইরফানের নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। এরপর থেকে এ রোগটির সঙ্গে লড়াই করছিলেন তিনি।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কোলন ইনফেকশনের কারণে ইরফান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৪ বছর বয়সী এ অভিনেতা।
ইরফান খান বাংলাদেশি দর্শকদের কাছেও বিশেষভাবে জনপ্রিয়। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন।