রাস্তায় ফল বিক্রি করে সংসার চালান বলিউডের এই অভিনেতা
×
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:৫১ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৫:৫১
করোনার জেরে ভারতজুরে চলছে লকডাউন। এতে করে আর্থিক সংকটের মুখে পড়েছে বিনোদন অঙ্গনের বহু মানুষ। এমন পরিস্থিতিতে আর্থিক সংকরে মুখে পড়ে এক অভিনেতা রাস্তায় ফল বিক্রি করে সংসার চালাচ্ছেন।
'ড্রিম গার্ল', 'তিতলি' সহ আরও বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করেছেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস এখন দিল্লির রাস্তায় ফল বিক্রি করে সংসার চালাতে হচ্ছে অভিনেতা সোলাঙ্কি দিবাকরকে।
জিনিউজ জানায়, লকডাউনের কারণে অভিনেতার আয় প্রায় বন্ধ। কীভাবে চলবে সংসার? অগত্যা ফল বিক্রি করেই সংসার চলছে সোলাঙ্কি দিবাকরের।
তার ভাষ্য, 'আমার দুই সন্তান রয়েছে। তার উপর বাড়ি ভাড়াও দিতে হয়। সংসার তো চালাতে হবে। তাই ফল বিক্রি করছি। আমার বাড়ির সামনেই ফল মান্ডি রয়েছে। সেখান থেকে ফল এনে বিক্রি করছি। কোনও কাজই ছোট নয়। অভিনয় করেছি বলে অন্যকিছু করতে পারবো না তা তো নয়। পরিস্থিতির সঙ্গে সবকিছুই মানিয়ে নিতে হয়। তবে লক়াউন না হলে হয়ত, কোনও না কিছু ছবির কাজ ঠিক পেয়ে যেতাম।’
সোলাঙ্কি দিবাকর নামে এই অভিনেতা গত ২৫ বছর ধরে দিল্লিতে থাকেন। সম্প্রতি লকডাউনে আর্থিক সংকটে পড়ে আত্মঘাতী হন এক টেলিভিশন অভিনেতা।