মানুষকে সাহস জোগাতে আসছে `হৃদয়ে সুনামী`
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:৫১ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৭:১৮
অসংখ্য কালজয়ী গানের কবি গোলাম মোর্শেদ। করোনার মতো মহামারিতে মানুষকে উৎসাহ দিতে তিনি লিখলেন নতুন একটি গান। শিরোনাম হৃদয়ে সুনামী'। এইগানে সুরারোপ করলেন মুরাদ নূর।
গানটি গেয়েছেন ফ্রান্সে বসবাসরত আরিফ রানা ও কুমকুম। গানটির সঙ্গীতায়োজনও করেছেন আরিফ রানা।
হৃদয় সুনামী নিয়ে গোলাম মোর্শেদ বলেন,গানটি লেখার পর নুর সুর করেছে। তার সুর আমাকে মুগ্ধ করেছে। এটা একটি মানবিক দায়বদ্ধতার সৃষ্টি। কথা সুরের সমন্বয়ে অনেক ভালো গেয়েছেন। এমন সৃষ্টিতে অসহায় মানুষগুলো করোনার বিরুদ্ধে আরো সাহসী হবে। মানুষের জয় হবে'ই।
মুরাদ নূর বলেন, মোর্শেদ ভাই এর লেখা গান শুনে বড় হয়েছি। ওনার লেখায় সুর করা সাহস ও স্বপ্নের বহিঃপ্রকাশ। আমাকে ওনার লেখায় সুর করার সুযোগ দিয়েছেন, এতে আমি কৃতজ্ঞ। আমরা সুস্থ থাকলে জুটি হয়ে অনেক অনেক গান প্রকাশ হবে। প্রার্থনা করছি দ্রুত মানুষেরা মুক্তি পাক। পৃথিবীতে শান্তি ফিরে আসুক।
দূর্দিনে এ গানটি মানুষের মাঝে সাহস জোগাবে বলে মন্তব্য গায়ক আরিফ রানা ও কুমকুমের। গানটি সব দিক থেকেই আন্তর্জাতিক মানের বলেও মন্তব্য করেন তারা। গানটি শিগগিরই দেশের শীর্ষ স্থানীয় কোনো ইউটিউব চ্যানেল থেকে অডিও ভিডিও প্রকাশিত হবে।