এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল মারা গেছেন
মোস্তফা কামাল সৈয়দ।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৫:২৭ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৫:৪৩
বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি...রাজিঊন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এনটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।