ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পরিবারসহ করোনায় আক্রান্ত জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী

পরিবারসহ করোনায় আক্রান্ত জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০০:০৯ | আপডেট: ০২ জুন ২০২০ | ০০:১৭

ভারতের জনপ্রিয় টিাভি সিরিয়াল 'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়' এর অভিনেত্রী মোহেনা কুমারীর পরিবারের ৬ সদস্যসহ নিজেও করোনায় আক্রান্ত হয়েছে। তাদের সবাইকেই হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। 

জানা গেছে, মোহেনা কুমারি, তাঁর শ্বশুর, শাশুড়ি, জা, ৫ বছরের ছোট্ট শিশু-সহ আরও ২ জন আক্রান্ত করোনায়। ৩১ মে মোহেনা কুমারির শ্বশুরবাড়ির ৬ জনকে ঋষিকেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহেনা জানান, খবর সত্যি। তাঁরে পরিবারের ৬ জন করোনা পজিটিভ। প্রথমে জ্বর আসে তাঁদের। তারপর অসুস্থতা বাড়তে শুরু করে ক্রমশ। তবে মোহেনা কুমারির ভাসুর করোনায় আক্রান্ত হননি। তাঁর রিপোর্ট চলে এসেছে। সেখানেই জানা যায়, তিনি পজিটিভ নন।

আরও পড়ুন

×