কাজ নিয়ে যে পরিকল্পনা আঁটছেন বাঁধন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৫:১৪ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৫:২০
করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ঘরবন্দি জীবন যাপন করছেন ঢাকার শোবিজের তারকারা। অভিনেত্রী আজমেরি হক বাঁধনও আছেন বাসায়। শুটিং শুরু হলেও কোন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি। এরই মধ্যে কাজ নিয়ে তার নতুন পরিকল্পনার কথা জানালেন।
বাঁধন বলেন, অভিনয়ের ক্যারিয়ারে অনেক রকম অভিনয় করেছি। অনেক রকম কাজে আমাকে দেখা গেছে। সে ধারাবাহিকতা আর থাকছেনা। সবার প্রতি সম্মান রেখেই বলছি, এখন থেকে সব নাটকে আর কাজ করবো না। ভেবে চিন্তে বেছে বেছে কাজ করবো।
এদিকে ঘরবন্দি জীবন একেবারেই বসে কাটাচ্ছেন না বাঁধন। বেশ কিছু কাজ করেছেন তিনি। বাঁধন বলেন, গৃহবন্দির এই সময়ে কিছু কাজ করেছি, যা আমারর একান্তই ভালোলাগার। এবার কিছু সামাজিক কাজ করলাম, যা সবার মাঝে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে।
ক্যারিয়ারের শুরু থেকেই এ ধরনের কাজ চেয়েছিলো বলে মন্তব্য করেন বাঁধন। তিনি বলেন, সমাজের মানুষের জন্য এমন কিছুই করতে চেয়েছি বরাবর। ‘ডাব’র সৌজন্যে আত্মসম্মানবোধ তৈরির একটি প্রজেক্টে কাজ করেছি। এরই মধ্যে ‘ডাব সেলফ-ইস্টিম উইথ আজমেরী হক’ নামে পর্বটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।
- বিষয় :
- আজমেরি হক বাঁধন
- বিনোদন