তিশার কলকাতার ছবির শুটিং শুরু হচ্ছে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০১:৪৪
ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত কলকাতার ছবি বোবা রহস্যের শুটিং শুরু হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরে কলকাতার ছবি ‘বোবা রহস্য’-এ চুক্তিবদ্ধ হওয়া এ ছবটি নানা কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
এই ছবিটিই এবার এবার শুটিং ফ্লোরে যাচ্ছে বলে জানা গেলো। নুসরাত ইমরোজ তিশা ছাড়াও বাংলাদেশ থেকে আরও যুক্ত ছিলেন অভিনেতা আমান রেজা। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও গোয়েন্দা চরিত্রে শুটিংয়ে ফিরছেন ফেলুদা-খ্যাত ভারতের সব্যসাচী চক্রবর্তী।
কলকাতার পরিচালক অভিষেক বাগচির এ সিনেমায় আরও আছেন খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি ও অরিন্দম বসুর মতো টলিউড অভিনেতারা।
জানা গেছে, পুরো লাইনআপ একই রেখে এটির কাজ আবারও শুরু হতে যাচ্ছে।
চলচ্চিত্রটি নিয়ে ভারতীয় পত্রিকা খবর প্রকাশ করেছে।ঝাড়খণ্ডে এর দৃশ্যধারণ হবে। প্রস্তুতি শেষ। করোনাকাল গেলেই ছবিটি শুটিং শুরু হবে বলেই জানানো হয়েছে।
- বিষয় :
- নুসরাত ইমরোজ তিশা
- বিনোদন
- বোবা রহস্য