ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মিশুর সঙ্গে হিমির তুমুল ঝগড়া

মিশুর সঙ্গে  হিমির তুমুল ঝগড়া
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০০:৪৫

ঢাকা শহরের মানুষগুলো নিজের অজান্তেই দুই ভাগে ভাগ হয়ে আছে। এক.বাড়িওয়ালা বলে ডাকি দুই.  ভাড়াটিয়া ।গল্পটা এই দুই শ্রেণীর মানুষদের  স্নায়ুযুদ্ধ নিয়ে। এ গল্পের  নায়কের নাম তীব্র। নামে শুধু তীব্র নয় কাজেও অত্যন্ত তীব্র। সে একজন বাড়িওয়ালার ছেলে। বলতে গেলে হবু বাড়িওয়ালা। সবকিছুতে একটা স্থানীয় মেজাজ তার মধ্যে কাজ করে। ছোটবেলা থেকে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের থেকে বেশি সম্মানের অধিকারী হয়,রাজকীয় ভাবের অধিকারী হয় এই মানসিকতা নিয়েই সে বড় হয়েছে।

ভাড়াটিয়াদের সাথে স্বাভাবিক ভাবে মেশা যাবে না, তাদেরকে সব সময় একটা শাসনের মধ্যে রাখতে হবে। স্থানীয় লোক হিসেবে তারাই শুধু বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবে। অন্যদিকে তীব্রদের বাসায় ভাড়াটিয়া হিসেবে নতুন  আসে মীরা।  এলাকার স্থানীয়দের যে একটা অলিখিত নিয়ম আরছে সেটা জানা নেই তার । স্থানীয় না হলে ছেলে-মেয়েরা যেমন খুশি তেমন ভাবে চলাফেরা করতে পারবে না । এই নিয়ে তীব্র এবং মীরার মধ্যে টম এন্ড জেরির সম্পর্ক তৈরি হয়। তীব্র গায়ের জোর খাটিয়ে একের পর এক মীরার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর মিরা বুদ্ধি দিয়ে একের পর এক তীব্রকে পরাজিত করে। এভাবে গল্পটা  এগিয়ে যায়। 

এমন গল্প নিয়েই সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হলো হলো মো. সাইফুর রহমান কাজলের রচনা এবং সাখওয়াৎ মানিকের পরিচালনায় একক নাটক ‌‌‘লোকাল বয় বিউটি কুইন'। 

দীর্ঘ লকডাউনের  বিরতির পর এর মাধ্যমে নাটকে ফিরেছেন পরিচালক শাখাওয়াত মানিক। নাটকটি নিয়ে তিনি বলেন, পুরো স্বাস্থ্যবিধি মেনে সবার সহযোগিতায় কাজটা শেষ করতে পেরেছি এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া।খুব সুন্দর একটা গল্প দিয়ে লকডাউনের পরে কাজটা শেষ করতে পেরেছি বলে আত্মতৃপ্ত। গল্পটি দারুন। ভাড়ি ওয়ালা ও ভাড়াটিয়া আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার একটা সমস্যা। যা ফুটে উঠবে নাটকটিতে। 

নাটকটিতে তীব্র চরিত্রে মিশু সাব্বির এবং মীরা চরিত্রে দেখা যাবে হিমিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, শিরিন আলম, সানিতা এবং হোসাইন  সাঈদী।

মিশু সাব্বির বলেন, ‘অসাধারণ একটা গল্পে অভিনয়ের মধ্যদিয়ে  করোনাকালীন বিরতে পর  অভিনয়ে ফিরলাম। গল্পটিতে প্রাণবন্ত অভিনয় করতে পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজটি করেছি। 



 হিমি বলেন, পুরো নাটকটা আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু খন্ড খন্ড ঘটনার প্রতিফলন। সামাজিক দূরত্ব বজায় রেখে সবার সহযোগিতায় কাজটা শেষ করতে পেরেছি আমরা। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।  শিগগিরই নাটকটি গোল্লাছুট এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 





আরও পড়ুন

×