ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অমিতাভ বচ্চনের করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি

অমিতাভ বচ্চনের করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১২:০২

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিজের অসুস্থতার কথা নিজেই টুইটারে জানিয়েছেন ৭৭ বছর বয়সী এ অভিনেতা। খবর এনডিটিভির

টুইটারে অমিতাভ জানিয়েছেন, তার নমুনা পরীক্ষার রিপোর্ট শনিবার পজেটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও কর্মচারীদের নমুনাও পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট এখনো আসেনি।

অমিতাভ বচ্চন মুম্বাইয়ে বসবাস করেন। ভারতের এ শহরটি করোনার অন্যতম হটস্পট। মুম্বাইয়ে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

×