ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘কান্না থামাতে পারছি না’

‘কান্না থামাতে পারছি না’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৫:৪০ | আপডেট: ২৮ জুলাই ২০২০ | ০৬:০৪

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি ও হটস্টারে মুক্তি পেয়েছে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা।’ ছবির কাহিনীতে অনেকে প্রশান্তের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। অনেক ছবি অনুরাগী রিভিউতে এমনটাই জানিয়েছেন।

গোটা ভারতে সুশান্তের অগণিত ভক্তকূল সেই সিনেমা দেখতে বসে চোখের পানি আটকে রাখতে পারেননি বলেও জানিয়েছেন। সুশান্তের এক সময়ের সহকর্মী ভূমি পেডনেকরও এর ব্যতিক্রম নন। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি ভূমি। ছবিটি দেখে ইনস্টাগ্রামে তিনি আবেগঘন পোস্টও দিয়েছেন সুশান্তকে নিয়ে। ভূমি লিখেছেন, বেদনাদায়ক ও সুন্দর। তিনি আরও লিখেছেন, ‘আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনও দিন দেখিনি। ভক্তদের দেওয়া সুশান্তের সেরা উপহার।’

সুশান্তের অভিনয় আর ছবির প্রশংসার পাশাপাশি পরিচালক মুকেশ ছাবড়া এবং অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর প্রশংসাও করেছেন ভূমি। তিনি লিখেছেন, ‘মুকেশ ছাবড়া খুব ভালো কাজ। সঞ্জনা সঙ্ঘী, বড়পর্দায় তোমাকে স্বাগত।’

‘শোনচিড়িয়া’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন সুশান্ত-ভূমি। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভূমি লিখেছিলেন, ‘প্রতিদিন সকালে উঠে আমি তোমার কথা ভাবি। আমাদের আলোচনা, স্বভাব, আবেগকে মনে করি। কিন্তু তখনই মনে পড়ে তোমার অনুপস্থিতি। আর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে।"

জন গ্রিনের বই ‘দা ফল্ট ইন আওর স্টার’ অবলম্বনে তৈরি হয়েছে ’দিল বেচারা’ ছবির চিত্রনাট্য। বইটির নামেই হলিউডে সিনেমা তৈরি হয়েছে। 

আরও পড়ুন

×