ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বড়দিন উপলক্ষে শিল্পকলায় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’

বড়দিন উপলক্ষে শিল্পকলায় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৯

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে বিশেষ ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত পরিবেশনা, ক্যারল সং এবং কীর্তণ। উৎসবমুখর এ আয়োজনে অংশ নেবেন বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

প্রসঙ্গত, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বছরজুড়ে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয় চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১০ মে নন্দনমঞ্চসহ দেশের ছয়টি জেলায় আয়োজিত হয় সাংস্কৃতিক উৎসব।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে গত ৬ জুন নন্দনমঞ্চে আনন্দ উৎসব এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ও ১ অক্টোবর নন্দনমঞ্চে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।

আরও পড়ুন

×