ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হারলো আর্জেন্টিনা, মুসিবত কাটলো পরীমণির

হারলো আর্জেন্টিনা, মুসিবত কাটলো পরীমণির
×

পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৫:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৫:৪৮

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ফাইনালের আগে এসে তিনি জানান, মজার ছলে দেওয়া সেই পোস্টই এখন তাঁর জন্য মুসিবত হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তার সেই মুসিবত কেটে গেল।

আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে মজার ছলে আর্জেন্টিনার সমর্থক পরীমণি বলেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি।’

এছাড়া আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথাও জানান তিনি। পরীমণি লিখেছেন, আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা চিরদিন থাকবে। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’

এর আগে তিনি জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে মজার ছলে বিয়ে নিয়ে পোস্টটি করেছিলেন। তবে সেটি যে এতটা আলোচনার জন্ম দেবে, তা কল্পনাও করেননি।

বিয়ে প্রসঙ্গে আরেকটি বাস্তবতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে সেটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও একটি রসাত্মক পোস্ট করেন তিনি।

আরও পড়ুন

×