ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির নতুন কমিটি

ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির নতুন কমিটি
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩

বৈষম্যমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সম্প্রীতির সামাজিক পুনর্জাগরণের অঙ্গীকারে ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির (২০২৬-২৯ মেয়াদে) নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি পুননির্বাচিত হয়েছেন আহমদ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসাফিজুর রহমান নাঈম।

শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এ সাধারণ সভার দ্বিতীয় পর্বে  উপস্থাপিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুস সবুর খান।

এর আগে সভার প্রথম পর্বের সভায় সংগঠনের ‘মেমোরেন্ডাম অব আর্টিকেল ও মেমোরেন্ডাম অব এসোসিয়েশন- অনুমোদিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর আহমদ সেলিম রেজা।

অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি ও টিভি উপস্থাপক আসাদ কাজল, বাংলা সাহিত্যের শিক্ষক মীররাতে মোর্শেদ চিশতী, গণমাধ্যম বিশেষজ্ঞ এ বি সিদ্দিক, পরিসংখ্যানবিদ ড. আমানুল্লাহ খান ও সাংবাদিক আলাউদ্দিন ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য নাসরিন সুলতানা নীতু।

সভার দ্বিতীয় পর্বে অনুমোদিত ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির আগামী ০৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি- অ্যাডভোকেট মো. শফিকুর রহমান ও প্রফেসর মো. আবদুস সবুর খান পিএইচডি, যুগ্ম-সম্পাদক- ড. মো: আমানুল্লাহ খান, কোষাধ্যক্ষ- মুফতি আবদুল্লাহ তামিম, দপ্তর সম্পাদক- মো: জহিরুল আলম পাটোয়ারী।  নির্বাহী সদস্য- মো: আবু বকর সিদ্দিক, মিসেস এম. মোরশেদ চিশতী, মিসেস নাসরিন সুলতানা, ও মো: আলাউদ্দিন ভুঁইয়া।

কমিটি গঠনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে সভার সভাপতি প্রফেসর ড. আবদুস সবুর খান নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও সুন্দরভাবে সভার কাজ সমাপ্ত করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×