ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মামলার কার্যক্রমে অনিয়ম

সাবেক বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত

দুই আইনজীবীর পেশাগত কার্যক্রম নিষিদ্ধ

সাবেক বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২৩:৫৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চে রিট মামলার রায় প্রদান এবং দুজন আইনজীবীর বিরুদ্ধে অপেশাদার আচরণ ও অনিয়ম খুঁজে পেয়েছে আপিল বিভাগ। পাশাপাশি সাবেক এক বিচারপতির কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।    

অনিয়মে জড়িত থাকার দায়ে দুজন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে পেশাগত কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছেন আদালত। তাদের বিষয়ে বার কাউন্সিলকে তদন্ত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।     

একই ঘটনায় হাইকোর্টের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে ওই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যাখ্যা জমা দিতে বলেছেন আদালত।
নাইমা হায়দারের নেতৃত্বাধীন তৎকালীন হাইকোর্ট বেঞ্চে একটি রিট মামলা শুনানির পর ৫৭৪ জন আবেদনকারীকে সহ-আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়ার পদ্ধতিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন বিচারপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ খুঁজতে গত ২ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।     

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ তদন্তাধীন থাকা হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার ‘ব্যক্তিগত সমস্যা’ উল্লেখ করে গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন।    
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আরও পড়ুন

×