আনন্দের প্রস্তাব ফিরিয়ে দিলেন হৃতিক!
হৃতিক রোশন- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৫:২২
যশ রাজ ফিল্মসের প্রযোজিত ছবি 'ওয়ারর'-এ অভাবনীয় সাফল্যের পর হৃতিক রোশন কোন পথে যাবেন, তা নিয়ে জল্পনা চলছে। এর আগে ১৯৮২ সালের জনপ্রিয় ছবি ‘সাত্তে পে সাত্তা’ ছবির রিমেকের জন্যও বলা হয়েছে হৃতিক রোশনকে। এ বিষয়ে হৃতিকের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।।
এদিকে আনন্দ এল রাইয়ের রোমান্টিক কমেডির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
'জ়িরো'র ভরাডুবির পর আনন্দের ভরসা ছিল 'লাল কাপ্তান' ছবিটিকে নিয়ে। তবে সেটিও বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর ধনুষ ও সারা আলী খানকে নিয়ে একটি রোমান্টিক ছবির পরিকল্পনা করেন আনন্দ। এতে দ্বিতীয় নায়ক হিসেবে বিবেচনায় ছিলেন হৃতিক। ছবিটির প্রস্তাব যায় হৃতিকের কাছে। তবে সারার বিপরীতে তাকে মানাবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েন হৃতিক। কয়েক দফা মিটিংয়ের পরেও মনস্থির করতে পারেননি তিনি। শেষে ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। এই ছবির জন্যই ‘ভুলভুলাইয়া টু’ ছেড়েছিলেন সারা।
হৃতিক ছাড়াও আনন্দের নজরে ছিলেন রণবীর সিংহ ও শাহিদ কাপুরও। তবে তারা তাদের কাজে ব্যস্ত। রণবীরের সঙ্গে সারাকে ইতিমধ্যেই ‘সিম্বা’য় দেখা গেছে। হৃতিকের সঙ্গে তার জুটি সে অর্থে নতুন হত। এখন আনন্দ ও হৃতিকের ভবিষ্যতের উপর নির্ভর করছে বাকিদেরও ভবিষ্যৎ।
দীর্ঘদিন পর দিন ফিরেছে বলিউড তারকা হৃতিক রোশনের। ‘ওয়ার’ ছবি দিয়ে রীতিমতো হাওয়ায় ভাসছেন এই বলিউড তারকা। এ বছর তার দুটি ছবি মুক্তি পেয়েছে। আর দুটি ছবিই এখন পর্যন্ত রয়েছে বছরের সবচেয়ে অর্থ উপার্জনকারী ১০ ছবির তালিকায়।
- বিষয় :
- হৃতিক রোশন
- বলিউড
