নিকট আত্মীয়রাও বিরাট-আনুশকার মেয়েকে দেখতে পাচ্ছেন না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০২:১১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ | ০৫:১৪
বাবা-মা হয়েছেন ভারতের তারকাদম্পতি বিরাট-আনুশকা। দেশটির অন্যতম বড় সেলিব্রিটি দম্পতি হওয়ায় তাদের সন্তানকে দেখতে উদগ্রীব অনেকে। পাপারাৎজিদের ক্যামেরাও তাক করা ছিলো। কখন বিরুশকা দম্পতির প্রথম সন্তানের ছবি পাওয়া যাবে! কিন্তু এর কিছুই হয়নি। ক্যামেরার আলো যেনো নবজাতকের কাছে না পৌছায় এজন্য হাসপাতালে কঠোর নিষেধাজ্ঞা ছিল।
নবজাতকের নিরাপত্তার স্বার্থে হাসপাতালে খুব কাছের আত্মীয়-স্বজনদেরও যেতে দেননি আনুশকা ও বিরাট। খবর বলিউড হাঙ্গামার
হাসপাতালে ফুল বা অন্য উপহার গ্রহণ না করার ব্যাপারে কঠোর ছিলেন বিরুশকা। এতোটাই সুরক্ষা নেওয়া হয় যে, হাসপাতালের কর্মীদেরও আনুশকার ঘরে উকি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
কোন ম্যাগাজিন যেনো নবজাতকের ছবি গোপনেও তুলতে না পারে- এ ব্যাপারেও সতর্ক করা হয়েছে হাসপাতালের নিরাপত্তাকর্মীদৈর।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। বিয়ের চার বছরের মাথায় গত ১১ জানুয়ারি বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা।
