ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফটোগ্রাফার জেমস, মডেল জয়া!

ফটোগ্রাফার জেমস, মডেল জয়া!
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৭:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ | ০৯:১৯

তিনি মাতিয়েছেন দেশ-বিদেশের মঞ্চ। রক, ব্লুজ থেকে শুরু করে ফিউশন, ফোক ও মেলোডি গানের মধ্য দিয়ে জয় করেছেন অগণিত ভক্ত-শ্রোতার হৃদয়। তিনি রকস্টার জেমস। তার প্রতিটি আয়োজন নিয়ে ভক্তদের কৌতুহলের অন্ত নেই! ভক্তদের এবার যেনো চমকে দিলেন খ্যাতিমান কণ্ঠশিল্পী জেমস।

গায়ক ছাড়াও রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের আরেকটি পরিচয় হচ্ছে, তিনি একজন শখের ফটোগ্রাফার। সুযোগ পেলেই প্রকৃতি, পোট্রেট, ফুল বা নানা স্থানের ছবি তুলে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

ভক্তরা ওইসব ছবি লুফে নেন এবং প্রশংসায় ভাসিয়ে দেন।

master of the silver screen Jaya Ahsan.

Posted by Mahfuz Anam James on Wednesday, 27 January 2021

বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় এই ব্যান্ড তারকা তার ফেসবুক ওয়ালে অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি প্রকাশ করেন। আর এতেই জেমসভক্তরা ধরে নিয়েছেন ছবিটি তারই তোলা। এরমধ্যে ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ছবিতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখা যায় ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে ক্যামেরায়।

এই ছবি প্রকাশের পর পোস্টের নিচে ভক্তরা  কমেন্ট করতে থাকেন। শেয়ার করেন দুইশ' জনের বেশি। লাইক পড়ে জেমসের আগের ছবিগুলোর তুলনায় কয়েকগুণ।

সবাই জয়া আহসানের দ্যুতির ও জেমসের ফটোগ্রাফির প্রশংসা করছেন। তবে ছবিটি কবে, কোন উপলক্ষে বা কখন তোলা হয়েছে এই দুই তারকার কেউই তা খোলাসা করেননি।

আরও পড়ুন

×