বিমানবন্দরে ভক্তদের হাতে বন্দি সারা!
ভক্তদের সেলফিতে সারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৬:২৫
বলিউডের এসময়ের আলোচিত তারকার নাম সারা আলী খান।এখন তার আগামী ছবি 'কুলি নাম্বার ওয়ানের' রিমেকে দেখা যাবে সারাকে। সম্প্রতি সেই ছবির শুটিং থেকে বিরতি নিয়ে নিউইয়র্কে উড়াল দেন তিনি।
প্রিয় বন্ধুর সঙ্গে বেশ কয়েকদিন মার্কিন মুল্লুকে ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন সারা। মুম্বাইয়ে বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই ভক্তরা ঘিরে ফেলেন সারাকে। যে করেই হোক প্রিয় অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে সেলফি তোলা চাই চাই।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ-কন্যার সঙ্গে সেলফি তোলার জন্য মুখিয়ে ওঠেন তার ভক্তরা। তবে ভক্তদের নিরাশ করেননি সারা। তাদের সঙ্গে দাঁড়িয়ে একের পর এক সেলফি তুলতে শুরু করেন সারা আলী খান। আর সারার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্তরা।
'কেদারনাথ' দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যায় এই অভিনেত্রীকে। 'কেদারনাথের' সাফল্যের পরপরই রোহিত শেটির 'সিম্বায়' অভিনয় করেন সারা। এতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন তিনি।
এরপর নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেন সাইফ কন্যা।শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলির 'লাভ আজকালে'র সিকুয়েলে' দেখা যাবে সারা আলী খানকে। এই সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
- বিষয় :
- সারা আলী খান
- বিনোদন