বলিউড তারকাদের সৌন্দর্যের গোপন রহস্য
তারকাদের সৌন্দর্যের গোপন রহস্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৫০
বেশিরভাগ মানুষই কমবেশি সৌন্দর্যের টিপস পড়েন এবং সেগুলো মেনে চলার চেষ্টাও করেন। বেশিরভাগ টিপস মেনে চলা কঠিন হওয়ায় তা নিয়মিত অনুসরণ করা সম্ভব হয় না।
তবে বলিউড তারকাদের নিঁখুত সৌন্দর্য নিয়ে জানার আগ্রহ থাকে ভক্ত থেকে শুরু করে আপামর জনতার। এই তারকারা যে খুব বেশি সৌন্দর্য টিপস অনুসরণ করেন তা কিন্তু নয়। তারকারা যেসব টিপস অনুসরণ করেন তা যে কেউ চাইলেই নিয়মিত অনুসরণ করে নিজের সৌন্দর্য তুলে ধরতে পারেন।
তারকারা যেসব টিপস অনুসরণ তা টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুলে ধরা হলো-
পানি
পানি শুধু পিপাসা মেটায় না, এটি সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে। প্রতিদিন ৮ গ্লাস পানি খেলে ত্বক ও চুল ভালো থাকে। ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘আমি নিয়মিত পানি না খেলে ত্বক শুষ্ক হয়ে যায়। দেখতে খুব বাজে দেখায়।’ নিজের সৌন্দর্য ধরে রাখতে তিনি নিয়মিত পানি খান।

সানস্ক্রিন
সানস্ক্রিন অবশ্যই ত্বককে সুন্দর ও সতেজ রাখে। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকে ক্যান্সারের সৃষ্টি করে এবং ত্বককে নষ্ট করে ফেলে। বাইরে বের হওয়ার ১৫ মিনিট আগে ত্বকে ভালোমতো সানস্ক্রিন লোশন ব্যবহার করলে এই ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা যায়। বলিউড নায়িকা কাজল ত্বকে সানস্ক্রিন না মেখে কখনও বাইরে বের হন না।

ময়েশ্চারাইজার
ময়েশ্চারাইজার ত্বককে সতেজ ও সজীব রাখে। এটি ত্বকের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ত্বক ভালো রাখতে কিয়ারা আডবানি নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করেন।

ব্যায়াম
ব্যায়াম মানব শরীরের রক্ত সঞ্চালন ও অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে। ফলে,ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ নিজের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ব্যায়াম করেন।

সঠিক খাবার
শাকসবজি এবং ফল নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে। ভিটামিন এ, সি এবং ই ত্বককে ভালো রাখে। আলিয়া ভাট সালাদ খেয়ে নিজের ত্বক ও চুল ভালো রাখেন বলে জানান।