বলিউডের নতুন তারকাদের চেনেন না কাজল!
কাজল- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:১১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৬
বেশ কয়েকবছর পর অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে কাজলকে। ছবির নাম তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র। এতে অজয়-কাজল ছাড়াও দেখা যাবে সাইফ আলী খানকে। সম্প্রতি তার আসন্ন ছবি ও স্বামী অজয়ের সঙ্গে অভিনয় নিয়ে এক সাক্ষাৎকার দেন।
এতে দীর্ঘদিন স্বামীর সঙ্গে অভিনয়ের পাশাপাশি আমির খান, অক্ষয় কুমার, সাইফ আলী খান, কারিশমা কাপুরদের সম্পর্ক কেমন, এ কথাও জানতে চাওয়া হয় কাজলের কাছে। এর উত্তরে এ অভিনেত্রী জানান, প্রত্যেকটি সিনেমায় অভিনয় করাই তার কাছে যেন কামব্যাকের মতো। তাই তানাজি-তে অজয়ের সঙ্গে অভিনয়ের মানে নতুন করে কামব্যাকের কোনও কিছুই নয় বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমির, অক্ষয়, সাইফদের সঙ্গে তার সম্পর্ক বেশ মজবুত। কারিশমা কিংবা রাভিনাদের সঙ্গেও তার বন্ধন অটুট রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ না হলেও একে অপরের খোঁজ নিতে ভোলেন না তিনি।
এ ছাড়া বলিউডের নতুর তারকাদের প্রসঙ্গে কাজল বলেন, গত ১০-১৫ বছরে যারা বলিউডে এসেছেন, তাদের খুব ভাল করে চেনেন না। ওই সব অভিনেতাদের সঙ্গে খুব যে ভাল সম্পর্ক রয়েছে তার এমনও নয়। কারণ ওই সব অভিনেতাদের তিনি ভাল করে চেনেন না। সেই কারণেই তাদের সঙ্গে সব সময় কথা হয় না বলে স্পষ্ট জানান কাজল।