ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আসছে রুবা মজুমদারের 'খুব বেশি ভালোবাসি'

আসছে রুবা মজুমদারের 'খুব বেশি ভালোবাসি'
×

রুবা মজুমদার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৭ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৯

জি সিরিজের ব্যানারে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সঙ্গীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান 'খুব বেশি ভালোবাসি'। 'তোমাকেই খুব বেশি ভালোবাসি/তোমায় আমার মতো করে/বাসবে না কেউ ভালো আর/বুঝবে না কেউ তোমায়...' রুবা মজুমদারের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ শেষ হয়ে এটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। 

নতুন গান নিয়ে উচ্ছ্বাসিত রুবা বলেন, আমার প্রথম মৌলিক গান 'রোদের বাড়ি' শ্রোতা মহলে এক ধরনের প্রত্যাশা তৈরি করেছে। 'খুব বেশি ভালোবাসি' সেই ধারাবাহিকতার অংশ। এবারও শ্রোতারা নিরাশ হবেন না- এটা বলতে পারি।

সাম্প্রতিক কাজ নিয়ে তিনি বলেন, টিভির ফোক স্টেশনের শুটিং শেষ করলাম। এস আই খোকনের কথা ও সুরে 'মেঘে ঢাকা চাঁদ', মনিরুল ইসলাম রানার লেখা ও আমার সুরে 'নাম ধরে ডাক' গানের কাজও প্রায় শেষ। এছাড়া আমার ইউটিউব চ্যানেল 'রুবা মজুমদার অফিশিয়াল'-এ শ্রোতারা নিয়মিত নতুন গান শুনতে পাবেন। নিয়মিত স্টেজ শোও করছি।

আরও পড়ুন

×