ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

প্রথম বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদ অভিনেত্রীর

প্রথম বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদ অভিনেত্রীর
×

গত বছর ১৩ ডিসেম্বর রোহিত মিত্তলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্বেতা বসু প্রসাদ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৫:২০

প্রথম বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদের খবর দিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। এ অভিনেত্রী নিজেই  সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিচ্ছেদের খবর জানান। 

জিনিউজরে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ১৩ ডিসেম্বর রোহিত মিত্তলের সঙ্গে বিয়ে হয় শ্বেতা বসু প্রসাদের। আর ক'দিন পরেই তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের কথা ছিল। কিন্তু হঠাৎই  এ অভিনেত্রী নিজের বিচ্ছেদের কথা জানানোয় হতাশ হয়েছেন তার ভক্তরা। 

তিনি জানান, রোহিত এবং তিনি একসঙ্গে বসে আলোচনা করেই  বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পর রোহিতের সঙ্গে যে স্মৃতি রয়েছে, তা অক্ষুণ্ণ থাকবে। সেই স্মৃতির পাতা উলটেই এবার তারা একসঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন বলে 'মাকড়ি' খ্যাত এ অভিনেত্রী।

বেশ ধুমধাম করেই রোহিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। লাল রঙের বেনারসি শাড়ি পরে একেবারে বাঙালি সাজেই বিয়ের পিঁড়িতে বসেন শ্বেতা। তার বিয়েতে দক্ষিণী সিনেমা জগতের তারকারা হাজির হন। বিয়ের পর শ্বেতা এবং রোহিতের রিসেপশনের আসরও বসে বেশ জমকালোভাবেই। তবে বিয়ের কয়েক মাসের মধ্যে থেকেই রোহিতের সঙ্গে মনোমানিল্য শুরু হয় শ্বেতা বসু প্রসাদের। এরপরই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। স্বামী রোহিত মিত্তলের কছ থেকে কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্বেতা; এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

×